প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বড় নিয়োগ, পদ ১৬৪

 

Directorate of Primary Education (DPE) Job Circular 2025: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ০৫ টি পদে মোট ১৬৪ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই চাকরিতে সকল জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ আছে। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদ সংখ্যা: ২৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা বা স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১১,৩০০ – ২৭,৩০০ টাকা।

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৫০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

পদের নাম: ভান্ডার রক্ষক
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dper.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ২০ আগষ্ট ২০২৫ তারিখ সকাল ১০:০০ মিনিট থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন: