Ministry of Housing and Public Works Job Circular 2025: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ০৩ টি পদে মোট ১৭ জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ০৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজীতে ৭০ শব্দ।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ০৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://mohpw.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
আবেদন শুরুর সময়: ২০ আগষ্ট ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আরও বিস্তারিত তথ্য জানতে হলে নিচের চিএ দেখুন:



